1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইবির ক্লাস-পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ জুন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইবির ক্লাস-পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ জুন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫২৩ বার পড়া হয়েছে

 আটকে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্থগিত ও চূড়ান্ত পরীক্ষা এবং ক্লাসের বিষয়ে আগামী ১৯ জুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আজ বুধবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২০তম সভা অনুষ্ঠিত হবে। এতে ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে, পরীক্ষার বিষয়ে মতামত চেয়ে বিভিন্ন অনুষদভুক্ত বিভাগগুলোকে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম এ বিষয়ে বলেন, পরীক্ষা বিষয়ক সিদ্ধান্ত গুলো উপাচার্য এককভাবে নিতে পারেন না। একাডেমিক কাউন্সিলে সকলের মতামত নিয়ে সমন্বয় করে পরীক্ষার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla