1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের কাউন্সিল সম্পন্ন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের কাউন্সিল সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৫৪৩ বার পড়া হয়েছে

 

চকরিয়াস্থ মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের কাউন্সিল অধিবেশন আজ নাসিরাবাদ সরকারি (বালক) উচ্চ বিদ্যালয়ে রুস্তম শাহরিয়ারের সভাপতিত্বে ও মাষ্টার এস.এম. নুরুন্নবীর সঞ্চালনায় স্বাস্থ্যবিধি মেনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর আব্দুল গণি সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক নাছির উদ্দীন সিকদার, গণপূর্ত বিভাগের উচ্চমান সহকারী ছাবের আহমদ প্রমুখ।

সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন মাষ্টার মল্লিকা বড়ুয়া, মনছুর আহমদ, মুহাম্মদ ইউছুফ, মুহাম্মদ আবুল হাশেম, জয়প্রিয় বড়ুয়া ও মাষ্টার সুদত্ত বড়ুয়া।

বক্তারা সবাই আগামী দিনে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গতিশীল লেখাপড়া ও এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের পরে উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে এম হামিদ হোছাইন’কে সভাপতি, অংক্যজাই রাখাইন’কে সিনিয়র সহ সভাপতি, মাষ্টার এস এম নূরুন্নবী’কে সাধারণ সম্পাদক, মাষ্টার সুদত্ত বড়ুয়া’কে অর্থ সম্পাদক ও জয়প্রিয় বড়ুয়া’কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ (২০২১-২০২৩) কার্যকরী কমিটি গঠিত হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla