1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দক্ষিণ সিটির ১৩ স্থানে বসবে কোরবানির পশুর হাট - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুতুবদিয়ার ছেলে জিহাদের ‘Blood BD’ অ্যাপ, প্রযুক্তির এক প্ল্যাটফর্মে রক্তদাতা-গ্রহীতার সেতুবন্ধন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল-তিব্বত নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু চবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণিবিদ্যার শিক্ষার্থীর মৃত্যু ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

দক্ষিণ সিটির ১৩ স্থানে বসবে কোরবানির পশুর হাট

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৪ মে, ২০২১
  • ৫৬৯ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবছর কোরবানির পশুর ১৩টি স্থানে অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার ২৪ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ সিদ্ধান্ত জানায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় হাটের সংখ্যা ১৩টি করা হয়েছে, তবে সেটা কমতে  ও বাড়তে পারে।

ঢাকা দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলো হলো উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠসংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব–সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়াম–সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব–সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল–সংলগ্ন উন্মুক্ত জায়গা, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ সেকশন ১ ও ২-এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব–সংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ড–সংলগ্ন খালি জায়গা এবং গোলাপবাগে দক্ষিণ সিটি করপোরেশন মার্কেটের পেছনের খালি জায়গা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla