1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

ইপিজেড মোড়ে গার্মেন্টস শ্রমিক সংহতি ও গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

১৭ আগষ্ট সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার বিরোধী আন্দোলনে নিহতের স্মরণ ও সুষ্ঠু বিচারের দাবিতে নগরীর ইপিজেড থানাধীন বে শপিং সেন্টার চত্বরে ইপিজেড থানা গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি ও শ্রমিক নেতা মোঃ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণসংগতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়কারী হাসান মারুফ রুমি । গতকাল শুক্রবার (১৬আগষ্ট) বিকেলে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন আসাদুজ্জামান মুক্তিয়ার ও শহীদ শিমুল ,গার্মেন্টস শ্রমিক সংহতির চট্টগ্রাম জেলার সমন্বয়কারী মিজানুর রহমান চৌধুরী। সভা সঞ্চালনা করেন গার্মেন্টস শ্রমিক সংহতির ইপিজেডে শাখার সদস্য সচিব মোহাম্মদ কামাল। প্রধান অতিথির বক্তব্যে হাসান মারুফ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য বিগত ফ্যাসিবাদ আওয়ামী সরকারের সকল এমপি, মন্ত্রী ও নেতাকর্মী এবং অনৈতিক কর্মকান্ডে জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনতে জোর দাবি জানান। তিনি আরো বলেন, বিগত সময়ে চরম বৈষম্যের শিকার হওয়া শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মজুরি, উৎসব ভাতা, ওভারটাইম স্কেল এবং বেতন কাঠামো পূর্ণ নির্ধারণ সহ শ্রম আইন বাস্তবায়ন করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। তিনি বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে সকল শ্রমিক নিহত -আহত হয়েছে তাদের খোঁজ খবর নিয়ে প্রকৃত অর্থে সহায়তা প্রদানের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। পরে এক বিক্ষোভ মিছিল ইপিজেড মোড় থেকে শুরু হয়ে সল্টগোলা ক্রসিং এলাকায় গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla