1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আবারও আসছে তিনদিনের ‘হিট অ্যালার্ট’ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

আবারও আসছে তিনদিনের ‘হিট অ্যালার্ট’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল রোববার আবারও তিনদিনের হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া ও ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. শামীম হাসান মিয়া আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ দফায় হিট অ্যালার্ট থেকে সিলেট বাদ পড়তে পারে। কারণ সেখানে প্রায় প্রতিদিনই বৃষ্টির আভাস থাকছে।

স্বাধীনতার পর এবারই একটানা সবচেয়ে লম্বা তাপপ্রবাহ দেখছে এ দেশের মানুষ। ২৮ দিন ধরে চলা এ তাপপ্রবাহ ইতোমধ্যে ভেঙেছে ৭৬ বছরের রেকর্ড। আবহাওয়া অফিস বলছে, তাদের কাছে ১৯৪৮ সাল থেকে আবহাওয়ার যে তথ্য রয়েছে, সে হিসেবে এবারই সবচেয়ে লম্বা সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের ওপর দিয়ে। গত ৩১ মার্চ শুরু হওয়া তাপপ্রবাহ টানা ২৮ দিন ধরে বয়ে যাচ্ছে। এর আগে ২০২৩ সালে টানা ২৪ দিন ছিল তাপপ্রবাহ।

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশের কিছু জেলায় তাপপ্রবাহ বইতে শুরু করে। এরপর গত তিন সপ্তাহে তাপপ্রবাহ প্রায় সারাদেশেই ছড়িয়ে পড়ে। এর মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে চুয়াডাঙ্গায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় এ বছর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পরিস্থিতি মোকাবিলায় চলতি মাসেই তিন দফায় হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। সবশেষ ২৫ এপ্রিল ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আজ। কিন্তু গরমের তীব্রতা না কমায় আগামীকাল থেকে চতুর্থ দফায় নতুন করে ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করতে যাচ্ছে আবহাওয়া অফিস।

এদিকে চলমান তাপদাহের মধ্যে আগামীকাল রোববার খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla