1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আওয়ামী লীগের ৪৮ সংরক্ষিত মহিলা এমপি চুড়ান্তঃ নতুন ৪১ জন আগের ৭ জন ঠাঁই পেলেন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

আওয়ামী লীগের ৪৮ সংরক্ষিত মহিলা এমপি চুড়ান্তঃ নতুন ৪১ জন আগের ৭ জন ঠাঁই পেলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  ১৪ জানুয়ারী  বুধবার বিকেলে দলের  সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ৪৮ প্রার্থীর মধ্য একাদশের সংরক্ষিত আসনের এমপি রয়েছেন কেবল ৭ জন।

একাদশ সংসদের সংরক্ষিত আসনের এমপিদের মধ্যে এবার দ্বাদশ সংসদের জন্য  যে ৭ জন আবারো মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান, ফরিদা খানম, অপরাজিতা হক, নাহিদ ইজাহার খান, শবনম জাহান, আরমা দত্ত ও সাবেক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান গত দুই মেয়াদে (দশম এবং একাদশ) আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আতাউর রহমান খাঁন কায়সারের বড় মেয়ে ওয়াসিকা আয়শা খান আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক পদে রয়েছেন। একাদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন। ওয়াসিকা আয়শা খানের সঙ্গে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন নতুন আরো দুই মহিলা আওয়ামী লীগ নেত্রী। তাঁরা হলেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা ও উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ।

শামীমা হারুণ লুবনা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল হারুণের মেয়ে। দিলোয়ারা ইউসুফ চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি। চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্যও তিনি। রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও চসিক (আংশিক) ওয়ার্ডের দায়িত্বে পালন করছেন। তাঁর স্বামী ইউসুফ সিকদার মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন ।

জানা গেছে , ১৮ ফেব্রুয়ারি রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেবে দলটি।

পসংগত,  ৬ ফেব্রুয়ারি থেকে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, যা শেষ হয়েছে গত ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায়। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ হবে ১৪ মার্চ।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla