1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 ১৩ জন সাবেক মন্ত্রী হলেন সংসদীয় কমিটির সভাপতি - পূর্ব বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার,  বুকিং ৪ অক্টোবর থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম বন্যা কবলিতদের জন্য সাড়ে ৩ লাখ টাকার ঔষধ দিলেন চট্টগ্রামের হাজারী লেইনের ব্যবসায়ীরা Рейтинг найкращих легальних казино України на favbet скачать на телефон 2026 рік в онлайн-форматі. বোয়ালখালীর পোপাদিয়ায় গ্রাম পুলিশ’র উপর হামলা; থানায় ভুক্তভোগীর অভিযোগ চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে চট্টগ্রামে জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী শফিক গ্রেপ্তার ঠান্ডা মিয়ার গরম কথা (৩৬০) চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম সমীপে খোন্দকার মিজবাহ উল আজীম নৌবাহিনী প্রধান হলেন

 ১৩ জন সাবেক মন্ত্রী হলেন সংসদীয় কমিটির সভাপতি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

  ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরুর ৫ কার্যদিবসের মধ্যে ১৩টি কমিটিতে সভাপতির পদ পেয়েছেন সাবেক ১৩ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গত মেয়াদে মন্ত্রিসভায় এরা মন্ত্রী সভার সদস্য থাকলেও এবারের মন্ত্রিসভায় তাঁরা বাদ পড়েছিলেন।

গত মেয়াদে মন্ত্রিসভায় থাকলেও এবার বাদ পড়েন ১৫ জন মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী ও ২ জন উপমন্ত্রী। মন্ত্রিসভা থেকে বাদ পড়া মোট ৩০ জনের মধ্যে ১৩ জন বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতির পদ পেলেন।৬ ফেব্রুয়ারী মঙ্গলবার পর্যন্ত সংসদের ৩৮টি স্থায়ী কমিটি গঠন করা হয়। ৭ ফেব্রুয়ারী বুধবার বাকি ১২টি সংসদীয় কমিটি গঠন করা হয়। গঠন করা কমিটিগুলোর মধ্যে ৫টি কমিটিতে সভাপতির পদ পেয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সদ্য সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এ কে আব্দুল মোমেন। সরকারের গত মেয়াদে তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ভূমি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সাইফুজ্জামান চৌধুরী। আওয়ামী লীগ সরকারের গত মন্ত্রিসভায় তিনি ছিলেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। আওয়ামী লীগ সরকারের গত মন্ত্রিসভায় তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন সরকারের গত মেয়াদে এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমদ।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন শরীফ আহমেদ। সরকারের গত মেয়াদে তিনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

আ হ ম মুস্তফা কামালকে অর্থ, এম এ মান্নানকে পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়। তাঁরা আওয়ামী লীগের গত মেয়াদে ওই দুই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। গত মেয়াদে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তার আগের দিন সোমবার টিপু মুনশিকে বাণিজ্য; আব্দুর রাজ্জাককে কৃষি; শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং জাহিদ আহসানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে তাঁরা চারজন ওই চার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর আগের দিন বস্ত্র ও পাট মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয় ওই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।

 গঠন করা কমিটিগুলোর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী কেরামত আলী। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন জাসদের হাসানুল হক ইনু। এবার তিনি নির্বাচনে জয়ী হতে পারেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমদ। গত সংসদেও তিনি এই কমিটির সভাপতি ছিলেন।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন কাজী নাবিল আহমেদ। গত সংসদে এই কমিটির সভাপতি ছিলেন এ কে এম রহমতুল্লাহ। তিনি এবার নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান। গত সংসদে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন।

কার্যপ্রণালি বিধি–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত–সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন কামরুল ইসলাম। তিনি গত সংসদে খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। বিশেষ অধিকার–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla