1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বয়সসীমায় ছাড় পাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বয়সসীমায় ছাড় পাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৫৬৮ বার পড়া হয়েছে

করোনাকালে লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নিতে না পারায় গত বছরের মতো এবারও সরকারি চাকরির আবেদনে বয়সের ক্ষেত্রে ছাড় দেবে সরকার। পরিস্থিতি স্বাভবিক হলে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

 

মঙ্গলবার (৪ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এসব তথ‌্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘করোনার কারণে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ক্ষতি পুষিয়ে দিতে আমরা চেষ্টা করব। বয়সের ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয়, সে পদক্ষেপ আমরা নেবো।’

ফরহাদ হোসেন বলেন, ‘যে সময়টা তাদের লস হয়েছে, যে সময়ে বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, আগের সময় ধরেই পরবর্তীকালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সে সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হবে।’

গত বছর করোনা মাহামারিতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। ওই বছর ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল তাদের পরবর্তী ৫ মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়।

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে লকডাউন চলছে। চলবে ১৬ মে পর্যন্ত। করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে চাকরির পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla