1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর মধ্যে ৪৬তম প্রভাবশালী নারী শেখ হাসিনা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর মধ্যে ৪৬তম প্রভাবশালী নারী শেখ হাসিনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৪ বার পড়া হয়েছে

মার্কিন অর্থ ও বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের জন্য প্রকাশিত এ তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন তিনি। যদিও ২০২২ সালে শেখ হাসিনার অবস্থান ছিল ৪২তম।

রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম ও নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ব থেকে ১০০ নারীকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ৫ ডিসেম্বর মঙ্গলবার তালিকাটি প্রকাশ করেছে ফোর্বস।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয় ও করপোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেয়া হয়েছে।

শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, তিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকারপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, পরপর তিনবারসহ শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। সবশেষ ২০১৮ সালের নির্বাচনে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে।

ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla