1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

কক্সবাজারে ইডিইউর ‘হায়ার এডুকেশন ফর প্রফেশনালস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হলো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) ‘হায়ার এডুকেশন ফর প্রফেশনালস’ শীর্ষক সেমিনার। চাকুরিজীবীদের জন্য বিশেষায়িতভাবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উচ্চ শিক্ষায় আগ্রহী বিভিন্ন দেশীয় এবংআন্তর্জাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

ক্রমবর্ধমান চাকরির বাজারে প্রয়োজনীয় জ্ঞানএবং দক্ষতা কে বিবেচনা করে ইডিইউ অফার করছে দু’টি বিশেষ স্নাতকোত্তর প্রোগ্রাম- ‘মাস্টার ফর পাবলিক পলিসি এন্ড লিডারশিপ (এমপিপিএল)’ এবং‘এমএসসি ইন ডেটা এনালিটিক্স অ্যান্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস।‘ প্রোগ্রাম দু’টির তাৎপর্য উল্লেখ করে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন“বর্তমান চাকরির ক্ষেত্র বেশ প্রতিযোগিতামূলক, যেখানে বিবিধ স্কিলসএর প্রয়োজনীয়তা বাড়ছে। ইডিইউর বিশেষ এই দুইটি প্রোগ্রাম শিক্ষার্থীদের নানা আঙ্গিকে তাদের কর্মক্ষেত্রে দক্ষতা, অভিজ্ঞতা এবং নেতৃত্ব গুণাবলি বৃদ্ধি করতে সহায়ক হবে। শিক্ষার্থীদের সুবিধার্তে এই দু’টি প্রোগ্রাম এ আছে বেন্ডেড লার্নিংএর ব্যবস্থা। যার ফলে একজন শিক্ষার্থী কক্সবাজার বা পঞ্চগড়, দেশের যেকোন স্থান থেকেই শিক্ষা কার্যক্রম এ অংশ গ্রহণ করতে পারবে।”

“ডেটার উপর নির্ভরশীল হোন”, গুগলের এই বিখ্যাত ট্যাগলাইন কে উদ্ধৃতি করে ইডিইউর স্কুল অফ বিজনেস এর এসোশিয়েট ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির বলেন, “প্রযুক্তির এই যুগে যে কোনো সিদ্বান্ত গ্রহণে ডেটার গুরুত্ব এখন অপরিসীম। বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন পদে কর্মরত পেশাদারদের জন্য ডেটা অ্যানালাইসিস স্কিলসএর অপরিহার্যতা কে বিবেচনা করে ইডিইউ এই বিশেষ প্রোগ্রাম ডিজাইন করেছে”। আলোচনায় প্রফেসর হাসান শাকিল,ব্যবসায়িক এবংঅলাভজনক প্রতিষ্ঠানে কীভাবে ডেটার ব্যবহার করে উন্নতি সাধন করা যায় তা আলোচনা করেন।

সহকারী অধ্যাপক তাসমীম চৌধুরি বহ্নিএর তত্ত্ববধানে আয়োজিত প্যানেল ডিসকাশন এ প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ড. রকিবুল কবির, ড. হাসান শাকিল, রিদওয়ান মাহমুদ, মুহাম্মদ শিহাব সরকার, তামজীদ হায়দার তাওরাত এবং মোহাম্মদ হুমায়ুন রশীদ। আলোচনায় প্রফেসর বহ্নি পাবলিক পলিসির গুরুত্ব সম্বন্ধে আলোকপাত করেন এবং বলেন“যদিও পলিসি এডুকেশন বাংলাদেশে এখনো তেমন ভাবে বিস্তৃত নয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির এমপিপিএল প্রোগ্রাম বিভিন্ন কোম্পানি তে ব্যবস্থাপনা পদে আসীন এবংআগ্রহী কর্মকর্তাদের নেতৃত্ব গুণাবলি প্রখর এবং বৃদ্ধি করতে সহায়তা করবে।

উল্লেখ্য যে, দু’টি বিশেষ প্রোগ্রামে ই ভর্তি কার্যক্রম চলছে ৩রা আগস্ট পর্যন্ত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla