1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

বাংলানিউজের জামালপুর জেলা ও ৭১টিভির বকসিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সাংবাদিক এম এ রাজ্জাক রাজ। সাধারণ সম্পাদক মো.কমরুদ্দীন ও সিনি: সহ-সভাপতি খালেদ রায়হান এর যৌথ সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুল,চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার নুরুল আলম,ভোরের কাগজ প্রতিনিধি আবু তালেব আনছারী,সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম জাহিদ হোসাইন, যুগান্তর আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশ, দৈনিক মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম রুবেল,বাংলা টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হৃদয়, সময়ের আলো প্রতিনিধি এনামুল হক নাবিদ,মানবকন্ঠ প্রতিনিধি উমর ফারুক,বর্তমান কথা প্রতিনিধি জাহিদুর রহমান চৌধুরী,সময়ের কাগজ প্রতিনিধি হেলাল উদ্দিন নিরব,আনোয়ার আবির প্রমুখ। এসময় বক্তারা বলেন,পেশাদার কলমযোদ্ধা নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং অবিলম্বে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারি হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla