1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা

জোরারগঞ্জে ৩০ ব্যবসায়ী নিঃস্ব দোকান‌সহ‌ ৩ কোটি টাকার পন্য পুড়ে ছাই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে
আশরাফ উদ্দিন, মিরসরাই
মিরসরাইয়ের জোরারগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাজারের ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকার উপরে।
 বুধবার ( ৩মে) দিবাগত রাত ১১টার দিকে বাজারের ইদ্রিছ বলী মার্কেটে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। আগুনের ভয়াবহতা মুহুর্তেই ছড়িয়ে পড়ে প্রায় ৩০টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে রয়েছে মহিউদ্দিন এর চা দোকান, তাহের মিয়ার ধান মাড়াইয়ের দোকান, চন্ডিনাথের টেইলার দোকান, নুরুল আলমের চা দোকান,সাব্বির থাই এল্যুমিনিয়াম, শ্যামল দেওয়ানজীর অফিস, বিকাশ ফার্মেসি, আব্দুল গফুরের চা দোকান, গিয়াস উদ্দিনের পান দোকান, নাজিম উদ্দিন এর সাইকেল গ্যারেজ, আবুল কালামের গ্যালভনাইজিং এর দোকান, কালু মিয়ার ওয়ার্কশফ, টিভি ম্যাকানিক রাজুর দোকান, মঞ্জুর কম্পিউটার দোকান, দেবাশিষ নাথের ডিমের আড়ৎ, জামশেদ ফার্ণিচার, সরোয়ার ফার্ণিচার, সরোয়ার অটোরিকশা গ্যারেজ, বিমল বাবুর কাঠের দোকান, হাসান এর কাঠ নক্সার দোকান, জিয়া উদ্দিন বাবুলের ফার্ণিচার দোকান ২ টি, রবিন টিম্বার, নুর হোসেন ফার্ণিচার, আবুল কাশেম কাঠের দোকান, বাবু ফার্ণিচার।   দোকানিরা জানায় তাদের প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি অগ্নিনির্বাপনি ইউনিট ও‌ স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ২৫ টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তনাধিন রয়েছে।
জোরারগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম জানান, অগ্নিকান্ডে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা নিঃস্ব হয়ে গেছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla