1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে এইচএসসিতে বৃত্তি পেল ৮১৫ শিক্ষার্থী - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রামে এইচএসসিতে বৃত্তি পেল ৮১৫ শিক্ষার্থী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪৯৯ বার পড়া হয়েছে

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ফলের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ডের ৮১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ড থেকে উত্তীর্ণ এসব শিক্ষার্থীর মধ্যে ৮৬ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৭২৯ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

জানা যায়, ২০২১ সালে প্রকাশিত (২০২০ সালের পরীক্ষার্থী) এইচএসসির ফলের উপর ভিত্তিতে ১০ হাজার ৫০১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। গেজেট প্রকাশের ৭ দিনের মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ট খুলে তার তথ্য ভর্তিকৃত প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla