1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বসতবাড়ির চুলার আগুনে নিঃস্ব ৫ পরিবার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বসতবাড়ির চুলার আগুনে নিঃস্ব ৫ পরিবার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগুনে পুড়েছে ৫ বসতঘর। বুধবার (৪ জানুয়ারী) ভোর ৪ টার দিকে বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুছার বাপের বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে নিঃস্ব হয়ে পড়ে পাঁচটি পরিবার।

স্থানীয়রা বোয়ালখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দুইটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, মোহাম্মদ আজম, মোহাম্মদ হাশেম, কুতুব উদ্দিন, জয়নাল ও জামাল উদ্দিন। তারা বলেন, অগ্নিকান্ডে তাদের দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বোয়ালখালীর ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, আগুনে সৈয়দ আলম, নুরুল ইসলাম, আবুল কাশেম ও বাচা মিয়ার বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মং সু নু মারমা বলেন, রান্না ঘরের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla