1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্কুলে ভর্তি : শূন্য আসনে ফের লটারির নির্দেশ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

স্কুলে ভর্তি : শূন্য আসনে ফের লটারির নির্দেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৭৫ বার পড়া হয়েছে

সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তিতে আসন শূন্য থাকা সাপেক্ষে ফের লটারির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

সম্প্রতি মাউশির মাধ্যমিক শাখার উপপরিচালক ও ঢাকা মহানগরীর মাধ্যমিক বিদ্যালয় ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ডিজিটাল লটারি কার্যক্রমে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের শূন্য আসনের বিপরীতে যেসব প্রতিষ্ঠানে আবেদন কম পড়েছে অথবা শূন্য আসন পূরণ হয়নি, সেসব প্রতিষ্ঠানে ফের লটারি হবে।

এক্ষেত্রে ১০০ টাকা মূল্যে আবেদন ফরম বিতরণ করে ম্যানুয়ালি স্থানীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা অনুসারে ভর্তি কমিটির অনুমতি নিয়ে লটারি করতে হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সময় কমিটির প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক।

উল্লেখ্য, সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির ডিজিটাল লটারি সোমবার (১২ ডিসেম্বর) উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পরদিন লটারি অনুষ্ঠিত হয় বেসরকারি বিদ্যালয়ের। রবিবার (১৮ ডিসেম্বর) থেকে স্কুল ভর্তি কার্যক্রম শুরু হয়।

এবারের লটারিতে আগামী শিক্ষাবর্ষের জন্য সরকারি বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। আর বেসরকারিতে ৯ লাখ ২৫ হাজার ৭৮০ টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি।

এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় মাউশি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla