1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এইচএসসি পরীক্ষা : কারিগরি বোর্ডের স্থগিত পরীক্ষা ৭ ডিসেম্বর - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

এইচএসসি পরীক্ষা : কারিগরি বোর্ডের স্থগিত পরীক্ষা ৭ ডিসেম্বর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

 চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন ও পুরাতন পাঠ্যসূচি) প্রশ্নপত্রে ত্রুটির কারণে স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৮ নভেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া উপ-পরীক্ষা নিয়ন্ত্রণ (বিএমটি) মো. সুলতান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১)–এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ওই দিন বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

উল্লেখ্য, আগের সূচি অনুযায়ী গত ৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla