1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মিরসরাইয়ে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৩৭১ বার পড়া হয়েছে
আশরাফ উদ্দিন
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৪তম শিক্ষাউন্নয়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০ টা থেকে একযোগে ১৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মিরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৭ শত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক মিরসরাই কলেজের অধ্যক্ষ মো. নুরুল আফছার এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিঃ আশরাফ উদ্দিন সোহেলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। শিক্ষোন্নয়ন বৃত্তির আহবায়ক রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের প্রভাষক একরামুল হক, সদস্য সচিব মোহাম্মদ আবু সায়েদ ১৪টি কেন্দ্রে আলাদা কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, ২৪১জন হল পরিদর্শক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক সদস্য পরীক্ষা গ্রহণের যাবতীয় দায়িত্ব পালন করেন।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, মিরসরাই উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভুমি) কায়সার খসরু, নোয়াখালী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান সুজন প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৪বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla