1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বরমা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বরমা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান ১ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্তী, এস এম সেলিম, মো. জসিম উদ্দীন ও সাংবাদিকসহ সৈয়দ শিবলী ছাদেক কফিল। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আবু আবু তাহের, ড. শিব প্রসাদ সূর, মো. জসিম উদ্দিন, আনিসুল মালেক, মুজিবুল হক চৌধুরী, মুবিনুর রহমান চৌধুরী, তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী ও ফিন্যান্স বিভাগের শিক্ষক মো. আবুল মনসুর। জীববিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আবু তৈয়বের পরিচালনায় এক দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক স্কোয়াডের সমন্বযক কম্পিউটার বিভাগের শিক্ষক রূপন কুমার নাথের পরিচালনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থীরা জাতির আগামীর কর্ণধার। তাদেরকে অবশ্যই মানব সম্পদ হতে হবে। তারা চাইলেই দেশ ও বিশ্বকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla