1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এইচএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

এইচএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

আগামী ৬ নবেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা।  বন্যার কারণে পেছানো ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়। তার আগেই পরীক্ষার রুটিনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সংশোধিত রুটিন প্রকাশ করা হয়।

তথ্যমতে, গত ১২ সেপ্টেম্বর এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। ওই রুটিনের সংস্কৃত প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করে রুটিন সংশোধন করা হয়েছে। আগের রুটিনে সংস্কৃত প্রথমপত্রের পরীক্ষা ২০ নবেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর এবং সংস্কৃত দ্বিতীয়পত্র পরীক্ষা ২১ নবেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর করা হয়েছে।

আগের রুটিনে একই দিনে সকালে ও বিকেলে এই দুটি পরীক্ষা দেওয়া হয়। সকালে পরীক্ষা দিয়ে বিকেলে আরেক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি হবে। সেজন্য সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নবেম্বর থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর শেষ হবে। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বর।

রুটিন অনুযায়ী, সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla