1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রামু নারিকেল  বাগানের  হর্টিকালচার কার্যক্রম পরিদর্শন করলেন সচিব, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রামু নারিকেল  বাগানের  হর্টিকালচার কার্যক্রম পরিদর্শন করলেন সচিব, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫০৭ বার পড়া হয়েছে
খালেদ হোসেন টাপু,রামু  
এশিয়া মহাদেশের বৃহত্তম রামু আইসোলেটেড নারিকেল  বাগানের  হর্টিকালচার কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের
 অতিরিক্ত সচিব সাবিহা পারভীন এবং ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো: বেনজীর আলমসহ উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার ৬ অক্টোবর দুপুর ১টার  দিকে তাঁরা রামু নারিকেল বাগানের  হর্টিকালচার সেন্টার  কার্যক্রম পরিদর্শনে আসেন।  এরপর বাগান ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময়  করেন।
 শেষে  সচিব মো: সায়েদুল ইসলাম চিয়াংমাই জাতের আম চারা এবং মহাপরিচালক মো: বেনজীর আলম মিয়াজাকি জাতের আমের চারা রোপন করে নারিকেল বাগান ত‍্যাগ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং  পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোফাজ্জল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক কবির হোসেন, রামু নারিকেল বাগানের দায়িত্বগত উপ-পরিচালক রাশেদ হাসনাত, রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী প্রমুখ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla