1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
১৪ অক্টোবর থেকে তিন বিভাগে এডুকেশন মিট - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৪ অক্টোবর থেকে তিন বিভাগে এডুকেশন মিট

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে
ঢাকাসহ তিন বিভাগের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে এডুকেশন মিট। এতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়ার শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের সাথে দেখা করার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

১৪ অক্টোবর (শুক্রবার) ঢাকায়, ১৫ অক্টোবর (শনিবার) সিলেটে এবং ১৬ অক্টোবর (রবিবার) চট্টগ্রামে এই বার্ষিক এডুকেশন মিট এর আয়োজন করতে যাচ্ছে মেইসেস।
আয়োজকরা জানান, এই আয়োজনের উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের এক জায়গায় একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি আলাপ-আলোচনা ও পরামর্শ করার সুযোগ প্রদান করা, বিদেশে অধ্যয়নের সম্ভাবনা, বৃত্তি, ছাত্রজীবন এর অভিজ্ঞতা, জীবনযাত্রা, কোনো নির্দিষ্ট বিদ্যালয়ে ভর্তির যোগ্যতা এবং অন্যান্য বিষয় নিয়ে তাদের যেকোন বিভ্রান্তি দূর করা।

প্রতি বছর এই ইভেন্টে বিদেশে পড়তে আগ্রহী দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে একদম বিনামূল্যে কিন্তু শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য https://studyabroadwithmaces.com -এ আগে থেকেই নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla