1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা সরকারী পোস্ট অফিস হয়ে উকিল নোটিশ ফেরত আসল লয়ারের দপ্তরে সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর ওপর নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩৭৬ বার পড়া হয়েছে
 নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সাহসী সাংবাদিক নোমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিক নির্যাতনকারীরা কোন দলের নয় এরা সন্ত্রাসী এবং দেশের শত্রু। আজ মঙ্গলবার (৫জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সাংবাদিক মামুনূর রশীদ নোমানীর ওপর হামলাসহ সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, হামলাকারীদের ক্ষমতার উৎস খুজে বের করতে হবে। তাদের গডফাদারদের খুজে বের করার দায়িত্ব প্রশাসনের। আশাকরি প্রশাসন গডফাদারদের মুখোশ উম্মোচন করবেন। তিনি বলেন, বিশ্বের বড় গণতান্ত্রিক শক্তিগুলো জানে, আমাদের আশে পাশের যতগুলো দেশ আছে তারা সবাই জানে যে বাংলাদেশে কথা বলার অধিকার নাই। তারা জানে বাংলাদেশে সাংবাদিকতার অধিকার নাই। তারা জানে বাংলাদেশে এমনকি সোশ্যাল মিডিয়াগুলোর কিছু বলার অধিকার নাই। কথা বললেই হামলা মামলার শিকার হতে হয়। কতজন সাংবাদিককে গুলি করে হত্যা এবং নির্যাতন করা হয়েছে প্রশ্ন করে মান্না বলেন, সেসব খুনীরা ও নির্যাতনকারীরা কি আইনের আওতায় এসেছে। সাংবাদিকদের ওপরে নির্যাতন বন্ধ করতে রাজপথে আসেন। সাংবাদিকরা যাতে লিখতে পারে সেই অধিকারের দাবিতে সবাই রাজপথে আসেন। হামলাকারীদের বিরুদ্ধে একটা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে হবে। তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও আবদুল্লাহ আল নাঈমের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুর হোসেন ইসা, বাংলাদেশ নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান ও বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার। উল্লেখ্য, ৩জুন’২২ তারিখ শুক্রবার বিকেল চারটার দিকে ঝালকাঠির রাজাপুরের চল্লিশকাহানিয়া শাহরুমীর বাজারে হামলা চালায় সন্ত্রাসীরা। অনলাইন নিউজ পোর্টাল বরিশাল খবরে একটি সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে এলাকার চিহ্নিত জাল টাকা ও মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী দুলাল, আলম, ফেরদাউস, ফজলে হক, কালু মোল্লা, হোসেন আলী, দেলোয়ার সহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ আগে থেকেই ওৎ পেতে ছিল। সাংবাদিক নোমানী ঘটনাস্থলে গেলেই তার উপরে অতর্কিত হামলা চালানো হয়। খবর পেয়ে নোমানীর মা ও বোন তাকে বাঁচাতে গেলে তাদেরকেও কোপায় সন্ত্রাসীরা। তাদের তিনজনকেই মুমূর্ষূ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla