1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মিরসরাইয়ে ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাটে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২২ জুন দিবাগত রাত ২টায় সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতর হলেন, মিরসরাই উপজেলার করেরহাটের জহিরুল হক কোম্পানী বাড়ীর এমদাদুল হক হৃদয় (২২), কোরবান আলী ভূইয়া বাড়ীর কোরবান আলীর ছেলে মো. নুর হোসেন (২৬) ও মানিক মিস্ত্রী বাড়ীর খায়েজ আহম্মেদের পুত্র মো. হানিফ (২৬)। তারা তিনজন ওই ইউনিয়নের ছত্তরুয়া এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ১’শ ৫ টাকা ও ৪ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) লাবিব আবদুল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপজেলার করেরহাট ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা, নগদ টাকা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla