1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সুনামগঞ্জ শহরে বন্যা পরিস্থিতির উন্নতি, টেলিযোগাযোগ স্বাভাবিক - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

সুনামগঞ্জ শহরে বন্যা পরিস্থিতির উন্নতি, টেলিযোগাযোগ স্বাভাবিক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে। রবিবার (১৯ জুন) সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি নামতে শুরু করেছে। এর ফলে লোকজন বাড়ির বাইরে বের হওয়া শুরু করেছে। খুলেছে দোকানপাট। কেউ হাঁটুসমান পানি ডিঙিয়ে, কেউ বা নৌকায় চড়ে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের চেষ্টা করছেন। প্রায় ৬০ ঘণ্টা পর বিকাল ৫টার দিকে টেলিযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সুনামগঞ্জ পৌর এলাকার হাসন নগর, ষোলঘর, বিলপাড়, নতুন পড়া, মরাটিলাসহ বিভিন্ন এলাকার পানি কমে এসেছে। দুপুরের দিকে আকাশে সূর্য উঠতে দেখা গেছে। তবে বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও খাদ্যসামগ্রী ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা

সন্ধ্যা ৬টার দিকে এই প্রতিবেদককে ফোন করে ইত্তেফাকের সুনামগঞ্জ প্রতিনিধি মো. বুরহান উদ্দিন জানান, সুনামগঞ্জ সার্কিট হাউজে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু আছে, সেখানে প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন। গণমাধ্যমকর্মীরাও তাদের মোবাইলফোন চার্জ করতে পেরেছেন সার্কিটে হাউজে। এর আগে পর্যন্ত টেলিযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় বন্যা পরিস্থিতির সার্বিক খবরাখবর সংগ্রহ করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ করছে। সুনামগঞ্জ সদরে বন্যার্তদের উদ্ধার করতে নিয়োজিত আছে সেনাবাহিনী।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, বন্যার কারণে অনেক মিটার ও এমডিবি বক্স ডুবে থাকায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ চালু করা হচ্ছে না। বিভিন্ন এলাকার মিটার পরিদর্শন করা হচ্ছে, পানি নেমে গেলে সোমবার বিকালে বিদ্যুৎ চালু করা হতে পারে।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla