1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বরগুনার পৌর সুপার মার্কেটে আগুনে পুড়ল ২৬০ দোকান - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বরগুনার পৌর সুপার মার্কেটে আগুনে পুড়ল ২৬০ দোকান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৪৭ বার পড়া হয়েছে

বরগুনা পৌরসভার সুপার মার্কেটে ভয়াবহ আগুনে ২৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ মে) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মার্কেটের কাপড়ের ও জালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোয় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে মার্কেটের ২৬০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও কয়েকটি বসতঘর পুড়ে গেছে।

আবদুল মান্নান নামের এক ব্যবসায়ী বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। আমার ইলেকট্রনিক্সের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।’

এ মর্কেটে মোবাইল, ইলেকট্রনিক্স, জাল, প্রসাধনী, পোশাক, কামারশালা, সেলুন, চায়ের দোকান, ওষুধের দোকান তিন শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজের ধারণা।

তবে ক্ষতির আর্থিক পরিমাণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে তাদের তদন্ত দল।

বরগুনার সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, মার্কেটে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা এবং স্বেচ্ছাসেবীরাই প্রথমে এগিয়ে আসেন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla