1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক জানান, দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস, এপিবিএনসহ সরকারি বিভিন্ন সংস্থার লোকজন। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে একটি স্বাস্থ্য সেন্টার পুড়েছে। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস ও পরে কক্সবাজার স্টেশন থেকে দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে যায়। এতে গৃহহীন হয়ে পড়েন তিন হাজারের বেশি মানুষ।

 

এছাড়া ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla