1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হরতালেও রাজধানীতে তীব্র যানজট - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

হরতালেও রাজধানীতে তীব্র যানজট

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে দায়িত্বরত সংস্থাগুলোর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবায়ন তেমন চোখে পড়ে না। যানজট নিয়ন্ত্রণে কখনও রিকশা নিয়ন্ত্রণ, কখনও ব্যক্তিগত গাড়ির ‘জোড়-বিজোড় থেরাপি’, আবার কখনও ডিজিটাল ট্রাফিক যন্ত্রের কথা বলা হচ্ছে। বিভিন্ন সময় এমন সিদ্ধান্ত প্রয়োগও করা হয়েছে। যদিও সিদ্ধান্তের উপর অটল থাকতে পারছে না দায়িত্বরত সংস্থাগুলো। এ প্রসঙ্গ টেনে কথা বলতে বলতেই যানজটে দীর্ঘসময় আটকে থাকা বিরক্ত এক মোটরসাইকেল চালক টিপ্পনী কেটে বললেন, ‘কর্তৃপক্ষের কথার মতো যানজটও একেক সময় একেক রূপ ধারণ করছে।’

ঢাকা শহরের যানজটের প্রকৃত কারণ কী? এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। যানজট নিরসনে নেওয়া হয়েছে নানান পরিকল্পনা-মহাপরিকল্পনা। কোথাও কোথাও সড়ককে ওয়ানওয়ে, আবার কোথাও কোথাও টু ওয়ে করে দেওয়া হচ্ছে। আজ এই সড়কে রিকশা চলাচল বন্ধ, তো কাল আবার খুলে দেওয়া হচ্ছে। আবার কোথাও কোথাও হঠাৎই দেখা যায় সড়ক খোঁড়াখুঁড়ির কাজ। আর এসব অপরিকল্পিত কর্মকাণ্ডেই যানজটের চিত্র ভয়াবহ রূপ ধারণ করছে বলে মনে করেন নগরবিদরা।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla