1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে

নিত্যপণ্যের ঊর্ধ্বতির মধ্যে নিম্ন-মধ্য আয়ের মানুষের আর্থিক সাশ্রয়ে কথা বিবেচনায় নিয়ে নবম দফায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হছে আজ।

সংস্থাটি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে ২ বার) ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি। এ লক্ষ্যে আজ রবিবার (৬ মার্চ) থেকে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ দফায় আগামী ২৪শে মার্চ পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন চলবে এ বিক্রয় কার্যক্রম চলবে। পরবর্তীতে ২৭শে মার্চ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।

এছাড়া ঢাকা ব্যতীত অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রয় কার্যক্রম ১৫ই মার্চ থেকে শুরু হবে বলে জানায় টিসিবি।

টিসিবি জানায়, প্রতি ট্রাকে দৈনিক ৫০০ থেকে ১ হাজার কেজি করে চিনি, ডাল ও পিয়াজ বরাদ্দ থাকবে। এছাড়া সয়াবিন তেল ৫০০ থেকে ১ হাজার লিটার বরাদ্দ থাকবে। ভোক্তাপ্রতি চিনি ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি, মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে ২ কেজি, সয়াবিন তেল ১১০ টাকা দরে ২ লিটার এবং পিয়াজ ৩০ টাকা কেজিতে ২ থেকে ৫ কেজি করে বিক্রি করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla