1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক গণমাধ্যম কর্মীদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে - আবু জাফর - পূর্ব বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অর্থমন্ত্রীর সঙ্গে সিজেএ বাংলাদেশের নেতাদের সাক্ষাৎ রুদ্রজ ব্রাহ্মণ (নাথ) স¤প্রদায়ের ব্রাহ্মণ বর্ণ এবং গোত্র ব্যবস্থার প্রামাণিক তথ্য পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য, অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ‘কন্ট্রাক্টে’ পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস, অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ; দালালদের তৎপরতা অস্বীকার কর্তৃপক্ষের ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূর্গন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ হারানো অস্ত্রের সন্ধান চায় র‌্যাব, তথ্যদাতাকে দেওয়া হবে পুরস্কার ফুটবলার সাইদীর উপর হামলার প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন কাপ্তাই লেকের পানি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের একই পরিবারের ভাই-বোন সহ নিহত ৪, আহত ৫ চট্টগ্রাম ১৯ নং ওয়ার্ডের আনোয়ার খাঁ কলোনী এলাকায় মাদক বিক্রির অভিযোগ বাংলাদেশে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার চাই এখনই

সাংবাদিকদের নিবন্ধন নিয়ে বিতর্ক গণমাধ্যম কর্মীদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে – আবু জাফর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নে বিতর্ক তৈরি করা হচ্ছে। তালিকাটি যেন করা না হয় সেজন্য একটি চক্র তালিকা নিয়ে বিরূপ মন্তব্য চালাচ্ছে। তালিকা প্রণয়ন করা হলে সাংবাদিকদের অধিকার খর্ব হতে পারে এমন দোহাই দিয়ে কাজটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি অবিলম্বে সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে প্রকাশের দাবি করেন।

তিনি ৩০জুলাই  বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পটিয়া ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আয়োজনে সভা ও পত্রিকা হকার এবং বন্যাদূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পটিয়া উপজেলা বিএমএসএফ এর সভাপতি এসএমএকে জাহাঙ্গীর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম জুয়েল এর সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি এবং পটিয়া প্রেস ক্লাব সভাপতি আবদুল হাকিম রানা।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক, ফারুকুর রহমান বিনজু, সৈয়দ শিবলী সাদিক কফিল, ওমর ফারুক, আবুল হোসাইন, নুরুল ইসলাম, কামরুল ইসলাম, আকতার হোসাইন, মো: পারভেজ ও মকসুদুল আলম । এতে প্রয়াত সকল সাংবাদিক ও বন্যায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত মৌলানা আবদুল মাবুদ আল কাদেরী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla