1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্বাধীনতা দিবসে এডিটরস ক্লাবের আলোচনা সভা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামে সম্পাদকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন - পূর্ব বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম যুবদলের কর্মী সভায় উত্তেজনা, ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’ ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডে কমিটির ঘোষণা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হলেন রাজীব ধর তমাল রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি

স্বাধীনতা দিবসে এডিটরস ক্লাবের আলোচনা সভা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামে সম্পাদকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

স্বাধীনতা দিবসে এডিটরস ক্লাবের আলোচনা সভা মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামে সম্পাদকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন
নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামে সাংবাদিক, সম্পাদক, কলাম লেখক ও রাজনীতিবিদরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সেই সময় দৈনিক সংবাদ সম্পাদক জহুর হোসেন চৌধুরী, ডেইলি অবজার্ভার সম্পাদক আবদুস সালাম, দৈনিক আজাদী সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদ, ইত্তেফাক পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন, ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, পিপলস ভিউ সম্পাদক নুরুল ইসলাম, সাপ্তাহিক বিচিত্রা সম্পাদক শাহাদত চৌধুরীসহ অসংখ্য সম্পাদক নেতৃত্ব দিয়েছিলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এডিটরস ক্লাবের আলোচনা সভায় ক্লাবের উপদেষ্টা ও ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দিন কাদের শওকত এসব কথা বলেন।
২৬ মার্চ সন্ধ্যা ৭টায় সিরাজদ্দৌল্লাহ রোডস্থ শিক্ষা অন্বেষা কার্যালয়ে ক্লাবের সভাপতি ও পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইজতিহাদ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দৈনিক শাহ আমানত পত্রিকার সম্পাদক হুমায়ন কবীর, দৈনিক বায়োজিদ পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক দি ক্রাইম পত্রিকার সম্পাদক আশিষ চন্দ্র নন্দী এবং সাপ্তাহিক ইস্টার্ণ ট্রেড পত্রিকার সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ।
সভায় দৈনিক আজাদী সম্পাদক এম. এ মালেককে প্রধান উপদেষ্টা, পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুরকে উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দিন কাদের শওকতকে ক্লাবের উপদেষ্টা মনোনীত করায় তাদের অভিনন্দন জানানো হয়। পরবর্তীতে তাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla