1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাঁশখালী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা পরিবারে ডিসি ও ইউএন'র সহায়তা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বাঁশখালী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা পরিবারে ডিসি ও ইউএন’র সহায়তা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীর  দক্ষিণ বরুমচড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের বাড়ী ২০ নভেম্বর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ফলে মুক্তিযোদ্ধা পরিবার সর্বস্ব হারিয়ে নিস্ব হয়ে এক দুঃসহ জীবন যাপন করছে।পড়নের কাপড় ছাড়া সবকিছু হারানোই যে তার অন্যতম একটি কারণ। নির্মম ভাগ্যকে মেনে নিয়ে তাদের পরিবারের সদস্যবৃন্দ তাৎক্ষিণক আশ্রয় নেয় প্রতিবেশীর বাড়িতে সে রাতের শাসরুদ্ধকর পরিস্থিতি সামলে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে  ২২ নভেম্বর বাঁশখালী উপেজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি পরিদর্শনকালে ইউনুস পরিবারের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন।পরিদর্শন শেষে ইউনুস পরিবারকে নগদ বিশ হাজার টাকা,পাঁচ বান টিন এবং পঁচিশ কেজি চাল সাহায্য প্রদান করেন।

এছাড়া ২৪ নভেম্বর সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলা প্রশাসক  জাহিদুল ইসলামের সহায়তায় নগদ পঁচাত্তর হাজার টাকা প্রদান করেন।সহায়তা প্রদানকালে  উপস্থিত ছিলেন দক্ষিণ বরুমচাড়া গ্রামের ১ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ এমদাদ,গ্রাম পুলিশ মোহাম্মদ  মোক্তার,মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ মাসুম প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla