1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাঁশখালীততে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের বাড়ীতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বাঁশখালীততে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের বাড়ীতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি

২০ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের দক্ষিন বরুমচড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের বাড়ীতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ।  রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিকের মাধ্যমে এবং পরবর্তীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে,মুহুর্তের মধ্যে সম্পূর্ণ বাড়ী গ্রাস করে ফেলে। বাড়ীতে অবস্থানরত সদস্যবৃন্দ তাৎক্ষণিক কোন প্রকার জিনিসপত্র বাড়ীর বাইরে নিরাপদে সরাতে পারেনি বলে বাড়ীতে থাকা সমস্ত জিনিসপত্র নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। যেখানে ইউনুস সাহেবের মুক্তিযোদ্ধা সনদও রেহায় পায়নি।এছাড়া স্বর্ণালংকারসহ আরো অনেক মূল্যবান জিনিসপত্র আগুনের জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী হওয়া পরিবারটির পরনের কাপড় ছাড়া আর কিছুই ভাগ্যে জোটেনি। জানা গেছে, দীর্ঘ সাড়ে চার ঘন্টায় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ইউনুস সাহেবের পরিবার সর্বশান্ত হয়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর নিঃস্ব অসহায় এই পরিবারের মধ্যরাতে আশ্রয় হয় প্রতিবেশীর বাড়ীতে।যেখানে তাদের চোখে ছিল না ঘুমের প্রশান্তি।ঘটনা পরের দিন ২১ নভেম্বর শুক্রবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বাড়ী পরিদর্শনে আসেন। পুড়ে যাওয়া বাড়ী দেখতে এবং ওই পরিবারে সান্তনা দিতে ছুটে আসেন বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী থেকে বিএনপির নমিনেশন পাওয়া পদপ্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এই সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হক চৌধুরী পলাশ, যুবদল কর্মী মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ শাহাদাত হোসাইন,মোহাম্মদ আশফাক,মোহাম্মদ আলমগীর ও হেফাজ উদ্দিন চৌধুরী। পরিদর্শন কালে  মিশকাতুল ইসলাম পাপ্পা ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন ও সমবেদনা জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla