1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাটাই হলো সাংবাদিকতা।একজন সাংবাদিক একটি দলের নয়,  গোটা দেশ ও জাতির । অনলাইন সাংবাদিকতা ও প্রিন্ট সাংবাদিকতার মূল নীতি আদর্শ একই হলেও প্রচার ও প্রকাশনায় ভিন্ন ভিন্ন  রকম ফের রয়েছে। প্রিন্ট ভার্সন সংবাদ প্রকাশে সীমা আছে কিন্ত অনলাইল সাংবাদিকতা বিশাল ও বিকশিত। অনলাইন সংবাদে বিষয়ে কমেন্টসের মাধ্যমে অপসাংবাদিকারোধ করা যায়  কিন্ত প্রিন্ট ভার্সনে কৌশল ভিন্ন ও সহজ অপ্রতিরোধ্য। দিনভর অনলাইন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় বিদগ্ধ আলোচকগণ এসব কথা বলেন।

আজ ২৩ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৬টা চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই কর্মশালা হয়। চট্টগ্রামের নিবন্ধিত পত্রপত্রিকার সম্পাদকদের সংগঠক চট্টগ্রাম এডিটর ক্লাব এই কর্মশালার আয়োজন করেন। সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন এই সভায় সভাপতিত্ব করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ জনতা বাণীর সম্পাদক         মোহাম্মদ জিয়াউল হক সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন।  সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ও ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটি’র সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

দিনের শুরুতে  কর্মশালার উদ্বোধন করেন ‘কমনওয়েলথ জার্নালিষ্টস এসোসিয়েশন (CJA)  বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব, চট্টগ্রাম এডিটরস ক্লাব’র প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক এবং ডেইলি পিপলস ভিউ’র প্রকাশক ও সম্পাদক ওসমান গনি মনসুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ও বাংলাদেশ সংবাদ সংস্থা’র ব্যুরো প্রধান মোঃ শাহনেওয়াজ।

এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, ড. মোঃ শহিদুল হক, মোঃ আবুল কালাম আজাদ, সামসাদ সাত্তার, মোঃ রাকিব হাসান, আতিফা আনজুমান ও শাওন পান্থ।

এছাড়া কর্মশালায় উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করেছিলেন চট্টগ্রাম এডিটরস ক্লাব’র সহ সভাপতি শেখ মুহাম্মদ আরিফ (চট্টগ্রাম খবর), সহ-সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন চৌধুরী (সকালের চট্টগ্রাম), অর্থ সম্পাদক মো জসীম উদ্দীন চৌধুরী (ইজতিহাদ), সদস্য মোহাম্মদ আইয়ুব ( দৈনিক চট্টগ্রাম পোস্ট) ও মুহাম্মদ শফিউল আলম (সাপ্তাহিক এজাহার) ও দি পিস’র সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

কর্মশালা উদ্বোধন করতে গিয়ে ওসমান গনি বলেন, পরিচয় পর্বের মাধ্যমে জানলাম, এখানে কেউ বড় কোন হাউজের না, কিন্তু গণতন্ত্র বলতে একটা কথা আছে। ছোট ছোট বালু থেকেও বড় কিছু হয়। আপনারা জানেন ব্রিটিশ ভারত থেকে শুরু করে যত আন্দোলনে সংগ্রাম সক্রিয় ছিলেন ছোট ছোট কমিউনিস্ট পার্টি গুলো।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন অনেক সময় মনে হয় সংবাদপত্র না পড়লে দিনটা শুরু হতো না। সকালের নাস্তার চেয়ে সংবাদপত্র বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। আর সেই জিনিসটা আপনারাই তৈরি করেন। আপনাকে ভালো সাংবাদিক হতে হলে পাঠকের মন জয় করতে হবে।

সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্য সার্টিফিকেট ও প্রশিক্ষিকদের মধ্য সম্মাননা ক্রেষ্ট প্রদানের পর অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালার পরিসমাপ্তি ঘটে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla