1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম এডিটরস ক্লাবের কার্য নিবার্হী কমিটি গঠিত সভাপতি এম.আলী হোসেন সম্পাদক জিয়াউল হক - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

চট্টগ্রাম এডিটরস ক্লাবের কার্য নিবার্হী কমিটি গঠিত সভাপতি এম.আলী হোসেন সম্পাদক জিয়াউল হক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম এডিটরস ক্লাবের কার্য নিবার্হী কমিটি ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গঠিত হয়েছে। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে সর্বশেষ বার্ষিক  সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। পার্বত্য বাণী পত্রিকার সম্পাদক মুজাহিদুল ইসলামের পবিত্র কোরাণ তেলোয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক।

৩১ ডিসেম্বর ২০২৪ ছিল এই সংগঠনের কার্য নিবার্হী কমিটির মেয়াদের সর্বশেষ দিন।মেয়াদন্তে গঠিত এই কমিটিতে  সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন সভাপতি ও দৈনিক দেশ জনতার বাণীর সম্পাদক জিয়াউল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যন্যারা হলেন দৈনিক চট্টগ্রাম খবরের সম্পাদক শেখ মোহাম্মদ আরিফ সহ সভাপতি, দৈনিক সকালের চট্টগ্রামের সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী সহ সাধারণ সম্পাদক, সাপ্তাহিক ইজতিহাদ পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী অর্থ সম্পাদক,  দৈনিক বায়োজিদের সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক,  সাপ্তাহিক পার্বত্য বাণীর  সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, পাক্ষিক দি ক্রাইমের সম্পাদক আসিচ চন্দ্র নন্দী সমাজকল্যাণ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া  নির্বাহী সদস্যরা হলেন সাপ্তাহিক এজাহারের সম্পাদক শফিউল আজম,  দৈনিক সমরের সম্পাদক আবদুল নাসের ও দৈনিক শাহ আমানতের নির্বাহী সম্পাদক এম. এ. কাইয়ুম ।

প্রসংগত  ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ২০২৫- ২৬ সালের জন্য নির্বাচিত হলো।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla