1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির দায়িত্ব গ্রহণ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির দায়িত্ব গ্রহণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

ছাত্রজনতা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সৃষ্ট অচলাবস্থা নিরসনে সরকার কতৃক তদন্ত এবং পরবর্তীতে সরকারের নির্দেশে গঠিত প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটি আজ  ২০ নভেম্বর বুধবার সকালে দায়িত্ব গ্রহন করেছে। প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। সদস্য সচিব হলেন দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রামের আবাসিক সম্পাদক জনাব জাহিদুল করিম কচি। অপর দুই সদস্য হচ্ছেন দৈনিক কালের কন্ঠ চট্টগ্রামের ব্যুরো প্রধান মুস্তফা নঈম ও গ্লোবাল টেলিভিশন চট্টগ্রামের ব্যুরো প্রধান জনাব গোলাম মওলা মুরাদ।
দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর পুনরায় সচল হওয়ায় স্বস্থি ফিরে এসেছে ক্লাবের স্থায়ী সদস্যদের মাঝে।
ক্লাবের অন্তবর্তী কালিন কমিটির প্রথম সভা আজ বুধবার ২০ নভেম্বর বিকালে আহ্বায়ক ও জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রজনতার গণআন্দোলন পরবর্তী সময়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সৃষ্টি সংকট নিরসনে সরকারের নির্দেশে তদন্ত কার্যক্রম পরবর্তী প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটি গঠনের পূর্ববর্তী সংশ্লিষ্ট সকল কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়।
অগ্রণী ব্যাংক প্রেসক্লাব শাখায় ক্লাবের চলমান সকল ব্যাংকের হিসাব পরিচালনার জন্য তিনসদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সদস্য পদপ্রদান ও স্থায়ী সদস্যদের যাচাই-বাছাই পুর্বক সদস্য পদ বিষয়ক ৪ (চার) সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সভায় সদস্য সচিব জাহিদুল করিম কচি, মুস্তফা নঈম ও গোলাম মওলা মুরাদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla