1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
সাংবাদিক দম্পতি সাগর -রুনি হত্যার বিচারের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন - পূর্ব বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এসএসসি পরীক্ষা-২৬ যশোর মনিরামপুরে জমজ দুই ভাই বিজ্ঞানের ছাত্র, প্রবেশপত্র পেলো মানবিকের হরিণ হত্যার ভিডিও প্রচারিত হবার পরপরই মীরসরাই রেন্জ কর্মকর্তার তৎপরতা প্রশংসীয় চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরের শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে চট্টগ্রাম রোটারি সেন্টারের বর্ষবরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম পহেলা বৈশাখ বাঙালির অসম্প্রদায়িক উৎসব চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী হাড্ডি কোম্পানির জায়গা হিসেবে পরিচিত পানওয়ালা পাড়ায় সিডিএর অভিযান যশোরের শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

সাংবাদিক দম্পতি সাগর -রুনি হত্যার বিচারের দাবীতে চট্টগ্রামে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত রিপোর্ট শতাধিক বার পিছানো ও হত্যাকাণ্ডের মুল আসামিদের অদ্যাবধি আইনের আওতায় না আনায় ক্ষোভ জানিয়ে মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক আরিয়ান লেনিন সভাপতিত্ব করেন।

এই মানববন্দনে  প্রধান অতিথি  ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কাউন্সিলের সাবেক নির্বাহী পরিষদ , বাংলাদেশ প্রেস কাউন্সিল সদস্য  ও চট্টগ্রাম এডিটরস ক্লাব’র প্রধান উপদেষ্টা  মইন উদ্দীন কাদেরী শওকত।

সাংবাদিক মোহাম্মদ গিয়াস উদ্দিন লিটন ও শফিকুল ইসলাম যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম এডিটরস ক্লাব’র সহ সভাপতি, সাপ্তাহিক পূর্ব বাংলা  ও অনলাইন দৈনিক বাংলাপোস্টবিডিডটকম সম্পাদক এম.আলী হোসেন।
মানববন্দনে বক্তব্য রাখেন, দৈনিক আমাদের নতুন সময়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ, দৈনিক কমার্শিয়াল পত্রিকার সম্পাদক সুজিত কুমার দাস, নিউজ গার্ডেন’র সম্পাদক কামরুল হুদা,রিপোর্ট ইউনিটির সভাপতি কিরণ শর্মা  , দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান এস এম পিন্টু, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য’র সমন্বয়ক শিব্বির আহমেদ ওসমান, বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক ও  দৈনিক আজকের বাংলার ব্যুরো চীফ ইসমাইল ইমন , দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম, সিএইচডি নিউজ ইনচার্জ মো. মাসুদ পারভেজ, মাই টিভি ব্যুরো প্রধান হুমায়ুন কবীর , স্বাধীন সংবাদ ব্যুরো প্রধান শহিদুল ইসলাম , কর্ণফুলী টেলিভিশন সম্পাদক এম আর তাওহীদ ।

এছাড়াও  দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি এম এ আজিজ কিরণ, জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম,দৈনিক সমাজ সংবাদ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি ,শেখ আহমেদ, দৈনিক চট্টগ্রাম সংবাদের প্রকাশক ও সম্পাদক হান্নান রহিম তালুকদার, ফৌজুল আজাদ চৌধুরী, সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক গণকণ্ঠের ব্যুরো প্রধান আবু হেনা খোকন,
পিআইবি ৭১’র প্রকাশক ও সম্পাদক বিল্লাল হোসেন,সাইফুর রহমান সাইফুল, সাংবাদিক এস এম শফি, সাদ্দাম হোসেন,  ইমতিয়াজ ফারুক,সাংবাদিক শাহিন আহমেদ, শাহরিয়ার সুমন ,মোহাম্মদ আবুল কাশেম, শাহরিয়ার রিপন,আমান উল্লাহ আমান, ফরহাদ ভূঁইয়া, জহিরুল ইসলাম বাবলু,গিয়াস উদ্দিন টিটু ,আরাফাত চৌধুরী, মোহাম্মদ রফিক ফরাজি, হেলাল উদ্দিন, ইফতেখার হোসেন শামীম,আজম খান, সাইফুল, এম এ নাঈম, মো. আফসার উদ্দিন, রিয়াজ উদ্দিন, আবুল বাশার মো. আজাদ ও মাই টিভির ক্যামেরাম্যান মামুন , কে এম আলী হাসান, শহীদুল ইসলাম খোকনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। ।

মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্যে শওকত সাহেব বলেন, বিগত স্বৈরাচারের ১৫ বছরে সংবাদ মাধ্যম লুটেরা, খুনী ও স্বৈরাচারের দোসরদের হাতে অবরুদ্ধ ছিল। মুক্ত-বুদ্ধি ও চিন্তার বিকাশ বাধাগ্রস্ত ছিলো। নীতি জ্ঞান শূন্য একশ্রেণীর সম্পাদক – সাংবাদিক ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করার কুৎসিত প্রতিযোগিতায় লিপ্ত হয়ে শত শত কোটি টাকা, প্লট,ফ্ল্যাট, গাড়ি ,বাড়ি,বিদেশী দুতাবাসে চাকুরী নেয়া সহ সুবিধা ভোগ করেছে ও স্বৈরাচারী সরকারের বন্দনা গেয়ে চলেছিল। অথচ সৎ, নির্ভীক ন্যায়পরায়ণ সাংবাদিকরা বছরের পর বছর কষ্টের জীবন কাটিয়েছেন।

বক্তারা বলেন, মূলধারা ও সিনিয়র সাংবাদিক পরিচয়দানকারীরা দীর্ঘদিন হত্যার বিচারের দাবিতে নিরব থাকলেও বৈষম্য বিরোধী সাংবাদিকদের সচেতন সাংবাদিকরা এই বিষয়ে সব সময় সোচ্চার ছিল। অনতিবিলম্বে সাগর -রুনি সহ হত্যাকাণ্ডের শিকার সকল সাংবাদিক হত্যার বিচার ও তাঁদের পরিবারের সদস্যদের সহযোগিতা ও পূণর্বাসনের ব্যবস্থা করতে হবে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla