1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ছনহরা ৭নং ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী মিলন দে’র সংবাদ সম্মেলন - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

ছনহরা ৭নং ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগে ইউপি সদস্য পদপ্রার্থী মিলন দে’র সংবাদ সম্মেলন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৫ বার পড়া হয়েছে

২৮ ডিসেম্বর পটিয়া উপজেলা ১৫নং ছনহরা  ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মিলন দে স্থানীয় হলে সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মিলন দে বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গত ২৬ ডিসেম্বর পটিয়া উপজেলা ইউপি নির্বাচনে আমি ছনহরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে টিউবওয়েল মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। ভোট কেন্দ্রে দুপুরের দিকে বহিরাগত সন্ত্রাসীরা আসলে এলাকাবাসী বাধা দেয়, এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি হামলায় মারাত্মক আহত করে আমাকে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। আমি মারা গেছি মনে করে তারা পার্শ্ববর্তী হিন্দু পরিবারের উপর নির্যাতন ও হামলা চালায়। এতে এলাকায় বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গ আমাকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল এ ভর্তি করায় এবং চিকিৎসার ব্যবস্থা করে। উক্ত নির্বাচনে কারচুপি ও সীল ছাড়া ব্যালট গণনা করে অপর প্রার্থী দিলীপ সরকারকে আপেল মার্কায় বিজয়ী ঘোষণা করা হয়। আমি উক্ত নির্বাচনে যথেষ্ট কারচুপি অভিযোগ করি এবং সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনের ভোট পুন:গণনার আহ্বান জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার হারুন উর রশীদ, মিশু দে, রবিন দে, সৈকত দে, সঞ্জয় দে, শিমুল দে, স্বরূপ চৌধুরী, আদিত্য চক্রবর্তী, রুবেল দে, উজ্বল দে, ইশু দে প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla