1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মাষ্টার আবুল কাশেম সিকদারের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালিত - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

মাষ্টার আবুল কাশেম সিকদারের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৫৭২ বার পড়া হয়েছে

রাউজান প্রতিনিধি

 

রাউজান হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম মাস্টার মোহাম্মদ আবুল কাশেম সিকদার এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে মরহুমের কবর জিয়ারত অনুষ্টিত হয়।

এতে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ, হলদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ এবং হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমি পরিচালনা পরিষদের পক্ষ থেকে মরহুমের কবরে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পন করা হয়।

৭ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিকদার বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু তাহের রেজভীর মিলাদ কিয়াম ও মাওলানা ইদ্রিস আনসারীর মোনাজাতে উপস্থিত ছিলেন, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলদিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম, হলদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবু জাফর সিকদার, মোঃ মফিজ সিকদার, ইউনিয়ন মোহাম্মদ আলী মেম্বার , শামশুল আলম মেম্বার, বাবুল মেম্বার, মেম্বার বাবু সবুজ বড়ুয়া , এস এম মুসা, শাহ আলম সিকদার, হলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মনছুর আলম, সা,সম্পাদক ,হাসান মুরাদ রাজু, হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন কাউসার, হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য, মোঃ আবুল মনসুর, এডভোকেট আখতার হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহাবু শিকদার, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ গিয়াস চৌধুরী, মোহাম্মদ গিয়াস সওদাগর, মোহাম্মদ মঞ্জু সিকদার মোহাম্মদ বাহাদুর, শাহাদাত হোসেন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহাবুদ্দিন, মুহাম্মদ রেজাউল করিম, আব্দুল মোতালেব, মোহাম্মদ লোকমান প্রমুখ।
জিয়ারতে উপস্থিত ছিলেন হলদিয়া উচ্চ বিদ্যালয় এবং হলদিয়া চাইল্ড কেয়ার একাডেমি পরিচালনা পরিষদের সদস্য বৃন্দ ও শিক্ষক মন্ডলী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla