1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কেক না কেটে ভিন্নধর্মী কর্মসূচিতে রাউজান সাংসদের ৬৭তম জন্মবার্ষিকী পালন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কেক না কেটে ভিন্নধর্মী কর্মসূচিতে রাউজান সাংসদের ৬৭তম জন্মবার্ষিকী পালন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৬৩ বার পড়া হয়েছে

 

এম.দিদারুল আলম

রাউজান পৌরসভার ব‍্যবস্থাপনায় কেক না কেটে ভিন্নধর্মী কর্মসূচির মাধ‍্যমে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর ৬৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।এ উপলক্ষে ৬ নভেম্বর শনিবার রাউজান পৌরসভার হল মিলানায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। দিনব‍্যাপী নানা কর্মসূচির মধ‍্যে ছিল প্রবীন রাজনীতিবিদদের মাঝে উপহার সামগ্রী প্রদান, গরীব ও  দুস্থদের মাঝে সেলাই মেশিন, প্রতিবন্ধিদের হুইল চেয়ার প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, এতিমখানার ছাত্র ও পথশিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
পৌরসভার ২য় প‍্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত ও কাউন্সিলর জানে আলম জনির যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও প‍্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, কাউন্সিলর আলমগীর আলী, শওকত হাসান,,জসিম উদ্দিন চৌধুরী, প‍্যানেল মেয়র-৩ নাছিমা আকতার, মহিলা কাউন্সিলর জেবুন্নেছা আকতার ও জান্নাতুল ফেরদৌস ডলি।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী ,হাশেম কমান্ডার, প্রবীন আওয়ামীলীগ নেতা নাঈম চৌধুরী, এম এ মতিন, মোহাম্মদ ছাবের হোসেন, মোহাম্মদ নাছির উদ্দিন সহ অন‍্যন‍্যা বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla