1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ পাহাড়তলীতে আতঙ্কে পরিবার, মাদকবিরোধী সামাজিক আন্দোলন করে প্রাণনাশের ঝুঁকিতে ব্যবসায়ী আনোয়ার হোসেন আবুল বশর আবু বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হলেন আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের ও হেনস্থার হুমকি, থানায় জিডি সোনারগাঁও লালন কারু পণ্যর মেলা শুরু চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শাহিনকে ঘিরে পক্ষে-বিপক্ষে অভিযোগ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, সংকটে বাংলাদেশ সাম্প্রদায়িক সমপ্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি – জাহিদুল ইসলাম মিঞা সরকারী পোস্ট অফিস হয়ে উকিল নোটিশ ফেরত আসল লয়ারের দপ্তরে সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দীর্ঘদিনের ঐতিহ্য ও আনোয়ারার কল্যাণে সঠিক নেতৃত্ব সৃষ্টির জন্য আনোয়ারা প্রেসক্লাবের কথিত নির্বাচন বন্ধে আইনী নোটিশ

আনোয়ারা প্রতিনিধি
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সদস্য ও উপদেষ্টাদের না জানিয়ে পরস্পর যোগসাজশে নিবার্চনের নামে তামাশা সৃষ্টির কলঙ্কজনক অধ্যায় রচিত হবার আগে নির্বাচন স্থগিত করার জন্য আইনগত নোটিশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) রেজিস্ট্রার্ড ডাকযোগে (ফেরত রশিদসহ) প্রধান নির্বাচন কমিশনার মোরশেদ হোসেন ও অপর দুই সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম মাস্টার ও ডিএইচ মনসুর বরাবরে এডভোকেট মো. মোকাররম হোসেন মুরাদ প্রেসক্লাবের সদস্য জসিম উদ্দিনের পক্ষে আইনগত নোটিশটি পাঠিয়েছেন।

আইনগত বিজ্ঞপ্তিতে সকল সাধারণ সদস্য ও সম্মানিত উপদেষ্টাদের  সম্মতিতে খচড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্ব সৃষ্টির সুযোগ তৈরির কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩ জন কমিশনারের মধ্যে মোরশেদ হোসেন ও জাহাঙ্গীর আলম মাস্টার দুইজনই বরুমচড়া উচ্চ বিদ্যালয়ের বেতনভুক্ত শিক্ষক। অন্যজন ঔষধ কোম্পানির প্রতিনিধি ও একটি ফার্মেসির মালিক। ওই ফার্মেসিতে বসে তড়িগড়ি করে মাত্র এক সপ্তাহের মধ্য নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার জন্য ফেসবুকে স্ট্যাস্টার্স দেয় তারা। ফার্মেসি থেকে কথিত  তফশিল ঘোষণা দেখে কর্মরত সাংবাদিকেরা হতবাক হন ও বিস্ময় প্রকাশ করেন। সচেতন ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

জানা গেছে, ৩ জন কমিশনার নিজেরা ভোটার আবার কমিশনারও। অর্থাৎ কমিশনারও ভোট দেবেন পাতানো এই নির্বাচনে । ৩ জন কমিশনারের কারও মূল পেশা সাংবাদিকতা নয়। তারা স্কুল ও ঔষধ কোম্পানি থেকে বেতন ভাতা নেন। প্রশ্ন ওঠেছে, তারা সংবাদ সংগ্রহ করতে গেলে স্কুলে ছাত্রছাত্রী পড়ায় কখন?

জানা গেছে, ঘোষিত তফশিলে ভোটার কারা তা গোপন রাখা হয়। সম্মানিত উপদেষ্টা ও সাধারণ সদস্য যারা ২০ বছরে ধরে এই প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন তাদের থেকে বিষয়টি গোপন রেখে এটা কেমন তফশিল তা নিয়ে বিভ্রান্ত ছড়িয়ে পড়ে গোটা আনোয়ারাসহ চট্টগ্রামের সাংবাদিক মহলে। আইনগত নোটিশে বিনীতভাবে কর্মরত সাংবাদিক ও সকল সদস্যের অংশ গ্রহণে পেশাদার সাংবাদিক নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে এ নির্বাচন স্থগিত করার অনুরোধ করা হয়।

তরুণ সাংবাদিক পূর্ব বাংলা পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জসীম উদ্দিন প্রেসক্লাবের সিনিয়র ও কর্মরত সাংবাদিকদের সাথে আলাপ করে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দীর্ঘদিনের ঐতিহ্য ও আনোয়ারার কল্যাণে সঠিক নেতৃত্ব সৃষ্টির জন্য বিবেকের তাড়নায় এই আইনগত বিজ্ঞপ্তিটি দেন বলে জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla