1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পৌর কাউন্সিলর জেসমিনের মৃত্যুতে তথ্য মন্ত্রীর শোক - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

পৌর কাউন্সিলর জেসমিনের মৃত্যুতে তথ্য মন্ত্রীর শোক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৫০১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও পৌরসভা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেসমিন আকতার (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে—-রাজিউন)।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মহিলা আওয়ামী লীগের নেত্রী জেসমিন দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরপর দু’বার মহিলা কাউন্সিলর নির্বাচিত বর্তমান প্যানেল মেয়র-৩ জেসমিন আকতার রাঙ্গুনিয়া পৌরসভা গঠনের পূর্বে পোমরা ইউনিয়ন পরিষদেও দু’বার মহিলা মেম্বারের দায়িত্ব পালন করেন।

মহিলা আওয়ামী লীগের তৃণমূলের সংগঠক কাউন্সিলর জেসমিন আকতারের মৃত্যুর সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla