1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কক্সবাজারে মাদক মামলায় এক জনের ৬ বছর কারাদণ্ড - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

কক্সবাজারে মাদক মামলায় এক জনের ৬ বছর কারাদণ্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৯ বার পড়া হয়েছে

 

শাহজাহান চৌধুরী শাহীন

কক্সবাজারে মাদকের মামলায় মো. ওমর ফারুক (৩৩) নামের এক আসামির ৬ বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অনাদায়ে তাকে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
রবিবার (৫ সেপ্টেম্বর) আসামির অনুপস্থিতিতে ( পলাতক থাকায়) এ রায় প্রদান করেন কক্সবাজার যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন ।
দন্ডপ্রাপ্ত আসামি কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলী রহমানিয়া মাদসারা এলাকার মো. তাহেরের ছেলে। রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে।
আসামি স্বেচ্ছায় আত্মসমর্পণ কিংবা গ্রেফতারের দিন থেকে সাজার মেয়াদ গণনা শুরু হবে বলেও আদেশ দেন বিচারক।
একই সঙ্গে আসামির নিকট থেকে জব্দকৃত ইয়াবাসমূহ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও যথাযথ বিধি অনুসরণপূর্বক ধ্বংস করার জন্য কোর্ট পুলিশ পরিদর্শককে নির্দেশও দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।
মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আবদুর রউফ ও জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ।
আসামি পক্ষের মামলা পরিচালনা করেন এড. মুহাম্মদ শহিদুল্লাহ।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ জানুয়ারি কক্সবাজার শহরের ঝাউতলা প্রধান সড়কের মনির স্টোরের সামনে থেকে মো. ওমর ফারুককে ৪৮০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মোহাম্মদুল হক। যার মামলা নং-৫৩/২০১৮ইং। দীর্ঘ সাড়ে ৪ বছর পর মামলার বিচার কার্য সম্পন্ন করেছে আদালত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla