1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৬০৭ বার পড়া হয়েছে
 রাজশাহী ব্যুরো
রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল’র সাথে নবগঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্ববায়ক অধ্যাপক ড. আবু ইউসুফ সেলিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুরুতেই জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন। এসময় নবগঠিত রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদকে জেলা প্রশাসক অভিনন্দন জানান। করোনা পরিস্থিতি সহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা আমিনুল হক সহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বৈঠকে সাংবাদিক নেতারা সরকারের নানান ইতিবাচক ও উন্নয়নমূলক দিক নিয়ে তাদের কর্মকান্ড তুলে ধরেন, তাদের সামাজিক নিরাপত্তা ও সরকারের সাথে সংহতিমূলক কর্মকান্ডেরও বিবরণ তুলে ধরেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সকল উন্নয়ন কর্মকান্ডের অংশীদার হিসেবে সরকারের পাশে থাকায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, সামাজিক নানা বিষয়ে দূর্নীতির চিত্র ও সঠিকভাবে তুলে ধরার জন্য সাবাদিকদের আহ্বান জানান। সেই সাথে তিনি বস্তুনিষ্ঠ ও সাহসি সাংবাদিকতার পাশে থাকার আশ্বাসও ব্যক্ত করেন। মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য সচিব ও দৈনিক গণধ্বনি সম্পাদক ইয়াকুব শিকদার, যুগ্ম আহবায়ক ও দৈনিক রাজশাহীর আলো সম্পাদক আজিবর রহমান, যুগ্ম আহবায়ক এ এম আব্দুল মুগনি নিরো, সদস্য আবু কাওসার মাখন, শামসুল ইসলাম, নূরে ইসলাম মিলন, শাহিনুর রহমান সোনা, রেজাউল করিম, আল আমিন হোসেন, মাযহারুল ইসলাম চপল, ইসমাইল হোসেন হুমায়ুন প্রমুখ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla