1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সাথে এমবি টিভি বিডি অনলাইন পরিবারের শুভেচ্ছা বিনিময় - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সাথে এমবি টিভি বিডি অনলাইন পরিবারের শুভেচ্ছা বিনিময়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৫৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর সাথে আজ ১ জুন মঙ্গলবার সকাল ১০টায় নগরের বহদ্দারহাটস্থ মেয়রের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন দেশের জনপ্রিয় অনলাইন টেলিভিশন এমবি টিভি বিডি অনলাইন পরিবার। এ সময় চসিক মেয়র বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে অনেক কল্যাণমুখী কাজ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। তিনি এসময় আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সাংবাদিকরা বাকস্বাধীনতা ফিরিয়ে পেয়েছে। অতীতের অন্যান্য সরকার সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য অনেক অপচেষ্টা চালিয়েছে।

 

শুভেচ্ছা বিনিময়কালে এমবি টিভি বিডি অনলাইন পরিবারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সমাজকর্মী সাথী কামালের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন নিউজ অব হেড ফুয়াদ মো. সবুজ, সার্কুলেশন ম্যানেজার লায়লা ইয়াছমিন। অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, ডিজিটাল আন্তর্জাতিক মানবিধাকার ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি মো হাসান মুরাদ, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সহ-সভাপতি সাজেদা বেগম সাজু, প্রচার সম্পাদক মো: আইয়ুব, উপ-প্রচার সম্পাদক মো: কেফায়েত উল্লাহ আরকান, ক্রীড়া সম্পাদক মো: বায়েজিদ ফরায়েজী, সদস্য আঁচল চক্রবর্তী, রাশেদা বিনতে ইসলাম, মহানগর শাখার সভাপতি মো ইমরান হোসেন রাসেল, সাধারণ সম্পাদক মো ইমাম হোসেন, অর্থ সম্পাদক প-িত সি আর আচার্য্য চন্দ্র, সাংস্কৃতিক সম্পাদক আওয়াল খান শাহীন, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক মো কালিম শেখ, নারী নেত্রী রত্না আকতার প্রমুখ। শুরুতে এমবি টিভি বিডি অনলাইন পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথী কামাল চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla