1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আরজেএফ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক দায়িত্বে আল আমিন - পূর্ব বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রাম যুবদলের কর্মী সভায় উত্তেজনা, ‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’ ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডে কমিটির ঘোষণা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হলেন রাজীব ধর তমাল রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি

আরজেএফ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক দায়িত্বে আল আমিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৩০ মে, ২০২১
  • ৫৭১ বার পড়া হয়েছে
 রাজশাহী প্রতিনিধি
রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) রাজশাহী জেলা শাখার অন্তরবর্তীকালীন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আল আমিন হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো প্রধান সাগর নোমানী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে বরেন্দ্র টিভির ক্যামেরা পার্সন এস এ ডাবলু নির্বাচিত হয়েছেন।
শনিবার ২৯ মে সন্ধ্যায় রাজশাহী নগরীর টি-বাঁধ এলাকার পুলিশ লাইন্স সংলগ্ন পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারের কনফারেন্স রুমে সংগঠনের রাজশাহী জেলা সভাপতি ও দৈনিক সকালের সময়’র রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা’র সভাপতিত্বে “সাধারণ সভা ও শূন্য পদে নির্বাচন” শীর্ষক সভায় দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আদনান, দপ্তর সম্পাদক ইশরাত জাহান ময়না, প্রচার সম্পাদক আবিদ হাসান শানু, সাহিত্য বিষয়ক সম্পাদক মো: ওয়ালিউল্লাহ, ক্রীড়া সম্পাদক নুর কুতুবুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মফিজুল ইসলাম দিলদার, সদস্য শামীম আখতার, পাভেল ইসলাম, আদিল হোসেন, শিরিন আকতার, আকতার হোসেন হীরা, সামিউল ইসলাম সহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও আরজেএফ এর অন্যান্য সদস্যবৃন্দ । উল্লেখ্য, রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন দীর্ঘ ১৪ বছর সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন হিসেবে তৃণমূল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষনের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করে আসছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla