1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব এর কমিটি গঠন - পূর্ব বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের চট্টগ্রামে বাস-লেগুনার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ রাঙামাটিতে বজ্রপাতে ঘুমন্ত শিশুর মৃত্যু, আহত পরিবারের আরও ৫ সদস্য চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে প্রধান ঈদ জামাত সকাল ৭টায় ছুটিতেও বন্দরে তিন টাস্কফোর্স, কাস্টমসে ১০ টিম ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান স্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩ ইউনিট, দুর্ঘটনাস্থলে পানির সংকট ১৬ ঘণ্টা পর চট্টগ্রামের সমুদ্রে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার আল্লাহর সন্তুষ্টি অর্জনই ঈদ-উল-আজহা

ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব এর কমিটি গঠন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরীকে সভাপতি ও দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি সোলাইমান আকাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ।

১৯ মার্চ(মঙ্গলবার) বিকালে উপজেলা সদরের জেলা পরিষদ ডাক বাংলোতে সংগঠনের এক জরুরি সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পরবর্তী সভায় সদস্যদের ভোটে আহমদ আলী চৌধুরীকে সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোলাইমান আকাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি শহিদুল ইসলাম।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এস এম আক্কাছ (একুশে পত্রিকা), যুগ্ম সম্পাদক আবু মনসুর (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক (দৈনিক কর্ণফুলী), অর্থ সম্পাদক আলমগীর নিশান (এশিয়ান টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহউদ্দিন জিকু (দৈনিক সাঙ্গু), দপ্তর ও গ্রন্থকার সম্পাদক ওবায়দুল আকবর রুবেল (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: সেলিম (বিজয় টিভি), সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক রফিকুল ইসলাম  (দৈনিক সংগ্রাম)। এ ছাড়া কার্যকরী কমিটির নির্বাহী সদস্য হলেন শহিদুল আলম(দৈনিক যুগান্তর),  ইকবাল হোসেন মঞ্জু (দৈনিক সমকাল), শওকত হোসেন করিম (প্রিয় চট্টগ্রাম), সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল), সিরাত মঞ্জুর (বার্তা২৪), কামরুল হাসান সবুজ(সময়ের কন্ঠস্বর) প্রমুখ।

এসময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ফটিকছড়ি সাংবাদিকদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে এ সংগঠন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla