1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যুগোপযোগী সাংবাদিকতায় মোবাইল সাংবাদিকতার ভুমিকা প্রশংসনীয়ঃপিআইবি চেয়ারম্যান - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

যুগোপযোগী সাংবাদিকতায় মোবাইল সাংবাদিকতার ভুমিকা প্রশংসনীয়ঃপিআইবি চেয়ারম্যান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে
রানা সাত্তার
দ্রুত ও তাজা খবর পাঠকদের কাছে পৌঁছে দিতে মোবাইল সাংবাদিকতার বিকল্প নেই বলেছেন পিআইবি চেয়ারম্যান। মোবাইল সাংবাদিকতা দিন দিন জনপ্রিয় হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে তিনদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্যদের নিয়ে ‘মোবাইল সাংবাদিকতা’ বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ এই কর্মশালার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
পিআইবি চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে পিআইবি বছরব্যাপী নানা কর্মশালা করে থাকে। যুগোপযোগী কর্মশালা গুলোর মধ্যে ‘মোবাইল সাংবাদিকতা’ খুবই জনপ্রিয়। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট সাংবাদিক। সারাবিশ্বে এখন মোবাইল সাংবাদিকতা খুব জনপ্রিয়। আমাদের দেশেও ক্রমান্বয়ে স্মার্টফোন বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাংবাদিকতা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে তরুণ সাংবাদিকদের মধ্যেই আগ্রহ বেশি দেখা যাচ্ছে। শুধু তরুণ নয় যুগের সঙ্গে তাল মিলাতে হলে সকল বয়সী সাংবাদিকদের প্রযুক্তিগত প্রশিক্ষণ থাকতে হবে। তাই এই কর্মশালা সাংবাদিকদের কর্মক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি কর্মশালা শুধু প্রশিক্ষণের ব্যবস্থা করে না, এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে নতুন সেতুবন্ধন তৈরি হয়।
আগামীতে চট্টগ্রামে আরো কয়েকটি কর্মশালা আয়োজনের ঘোষণা দেন  পিআইবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী।
সিইউজের সিনিয়র সহ সভাপতি রুবেল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অনিন্দ্য টিটো। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহ সম্পাদক স ম ইব্রাহিম । এ সময় উপস্থিত ছিলেন গাজী টিভির নির্বাহী প্রযোজক ও পিআইবি প্রশিক্ষক শাহাব উদ্দিন, সিইউজের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের  সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল রাহমান, নির্বাহী সদস্য আইয়ূব আলী প্রমুখ। পরে প্রধান অতিথি কর্মশালা সম্পন্নকারী ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla