1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সম্পাদক মঞ্জু - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সম্পাদক মঞ্জু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের প্রতিনিধি বখতিয়ার শিকদার। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আবু নাছের মঞ্জু।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে বখতিয়ার শিকদার পেয়েছেন ৩৫ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আলমগীর ইউসুফ ১৪ ভোট ও দৈনিক যুগান্তরের মনিরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু নাছের মঞ্জু পেয়েছেন ২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালের কণ্ঠের সামছুল হাসান মিরণ পেয়েছেন ১৬ ভোট, ডেইলি সানের প্রতিনিধি আকাশ মো. জসিম পেয়েছেন ১০ ভোট। ঘোষিত ফল অনুযায়ী ২০২৩-২৫ মেয়াদে ৯ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি শাহ এমরান মো. ওসমান (দৈনিক সোনালী জমিন), সহসভাপতি মো. মাসুদ পারভেজ (এনিটিভি), যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ (নিউজ টুয়েন্টি ফোর) ওএআর আজাদ সোহেল ( দৈনিক ভোরের আকাশ), কোষাধ্যক্ষ মো. আলা উদ্দিন শিবলু (চ্যানেল আই), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক নাসির উদ্দিন শাহ নয়ন (দৈনিক বাংলাদেশের আলো), সাহিত্য, সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মো. আমিনুল ইসলাম ভূঁইয়া (দৈনিক গণমুক্তি) এবং শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন সুমন (দৈনিক খোলা কাগজ)। এছাড়াও সদস্য পদে মো. আবদুল মোতালেব (দৈনিক দেশবার্তা), মো. নুর রহমান (দৈনিক বর্তমান) ও মো.মাহবুবুর রহমান (দৈনিক বাংলা) নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেসক্লাবের নির্বাচন খুব আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্যার নিজেই সশরীরে উপস্থিত ছিলেন। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলেন। সবাই ফলাফল মেনে নিয়ে বিজয়ীদের বরণ করে নিয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত আবু নাছের মঞ্জু বলেন, দীর্ঘদিনের জটিলতা ভেঙে একটা দারুণ নির্বাচন উপহার দেওয়ায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রেসক্লাবে আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে নিয়ে কাজ করে যাব। সাংবাদিকদের যেকোনো সমস্যায় আমরা ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করবো। সভাপতি হিসেবে নির্বাচিত বখতিয়ার শিকদার বলেন, সাংবাদিকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে এই প্রেসক্লাব হবে হবে সাংবাদিকদের আদর্শ সংগঠন। এমন নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা কেটেছে। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নোয়াখালী ঐতিহ্যগতভাবে অনেক সমৃদ্ধশালী জেলা। বঙ্গবন্ধুর ছোঁয়া যে প্রেসক্লাব পেয়েছে আজ সে প্রেসক্লাবের নির্বাচন হলো। আশা করি সেই মান ধরে রেখে আগামী দিনেও এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। যেহেতু গণমাধ্যম সমাজের দর্পণ তাই ন্যায়ের পথে থেকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন সেই প্রত্যাশা কামনা করছি।
Enter
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla