1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
‘বাংলাদেশে সাংবাদিকদের ওপর নিপীড়নে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন’ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

‘বাংলাদেশে সাংবাদিকদের ওপর নিপীড়নে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ম্যাথিউ মিলারের এ বক্তব্য তুলে ধরে বাংলায় পোস্ট করা হয়েছে।

পোস্টে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে সাংবাদিকরা অপরিহার্য ভূমিকা পালন করেন। তাদের করা সংবাদ দুর্নীতির মুখোশ খুলে দেয় এবং জনসাধারণের জীবনকে প্রভাবিত করার মতো সব তথ্য জানার অধিকার রক্ষা করে। সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যেসব সমস্যার মুখোমুখি হয়, সেসব বিষয়ে সাংবাদিকদের মানুষকে সচেতন করতে পারা দরকার।

পোস্টে আরও বলা হয়েছে, যেভাবে আপনারা আমার প্রতিদিন বলা কথার জবাবদিহিতা নিশ্চিত করেন, তাদেরও নির্বাচিত প্রতিনিধির জবাবদিহি করতে পারা উচিত। হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি ছাড়া কাজ চালিয়ে যাওয়া তাদের জন্য আবশ্যিক। সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে চাওয়া সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের ওপর বাংলাদেশ সরকারের পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে আমরা উদ্বিগ্ন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla