1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নাঙ্গলকোটে লেখকদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রংপুরে গণপতি চক্রবর্ত্তী পরিবার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

নাঙ্গলকোটে লেখকদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৬২ বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোটের লেখক-সাহিত্যিক-সাংবাদিকদের সংগঠন “নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন”র নিয়মিত আয়োজন ‘সাপ্তাহিক সাহিত্য আড্ডা’ শনিবার বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় নাঙ্গলকোট পৌরবাজার এনসিসি ব্যাংকের নীচতলায় অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কবিও শিক্ষক মো: তাজুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন- ‘গত ১৪ বছর ধরে নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন নামক সংগঠনটি সাপ্তাহিক সাহিত্য আড্ডা আয়োজন করে আসছে। এই আড্ডায় এসেছে নতুন নতুন মুখ। সৃষ্টি হয়েছে নতুন নতুন লেখক। এর মধ্যে অনেকে চলে গেছেন চিরদিনের জন্য। তাদের মধ্যে ভাষাসৈনিক আবদুল জলিল, ভিপি সাদেক হোসেন চেয়ারম্যান, ভিপি হুমায়ুন কবির, শামছুল করিম দুলাল, কবি অহিদুর রহমান, মাওলানা আবদুস সাত্তার, অধ্যক্ষ সায়েম মাহবুব, কাউছার আলম মিয়াজী, মাস্টার ইকবাল হোসেনসহ আরো অনেকে।’
হুমায়ুন আহমেদের ‘কোথাও কেউ নেই’ লেখাটির সারাংশ তুলে ধরে আলোচনা করেন সাফায়েত হোসেন, কবি এস এম আবুল বাশারের ‘কবিতায় বিশ^ দেখি’ কবিতাটি আবৃত্তি করেন ডা. সাংবাদিক একে এম মারুফ হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি পাঠ করেন এডভোকেট ওমর ফারুক আল নিজামী,ভাষাসৈনিক আবদুল জলিলের লেখা ‘লাকসাম জনপদ কথামালা’ গ্রন্থ থেকে চুম্বক অংশ পাঠ করেন আবু জাফর ছালেহ, ‘ভাষাসংগ্রাম ও তার পরবর্তী সামরিক শাসনে এস এম আবুল বাশারের লেখালেখি’ শীর্ষক নিবন্ধ পাঠ করেন কবিও কলামিস্ট আজিম উল্যাহ হানিফ। সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো: শাহাদাত হোসেন।
উল্লেখ্য যে, প্রতি শনিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এক ঘন্টা করে সাহিত্য আড্ডা হচ্ছে নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের উদ্যোগে নাঙ্গলকোট পৌর বাজার এনসিসি ব্যাংকের নীচতলায় অফিসে। সাহিত্য আড্ডা সবার জন্য শুরু থেকে উম্মুক্ত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla